Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Night protest anniversary:গভীর রাতে স্মরণ করা হল রাত দখলের এক বছর

night occupation commemoration,
night occupation commemoration,

 

কলকাতা, ১৫ আগস্ট : বৃহস্পতিবার গভীর রাতে পালিত হল রাত দখলের এক বছর। গত বছরের মতো এবারেও ফের ১৪ অগস্ট রাতে পথে নামল রাজ্যবাসী। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচারের দাবিকে সামনে রেখেই হল স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্মরণ করা হল সেটি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে রাত দখল কর্মসূচির সমাবেশ শুরু হয়কলকাতায় একাধিক জায়গায় পালিত হয় এই কর্মসূচি। এতে অংশ নেন আন্দোলনকারী সাধারণ মানুষ।

কর্মসূচিতে অংশগ্রহণে কোথাও সিনিয়র-জুনিয়র চিকিৎসকদের দেখা যায়। কোথাও আবার বিনোদন জগতের শিল্পীরা অংশ নেন৷ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সেই সঙ্গে, আরও একবার সোচ্চার হয়ে ওঠে বিচারের দাবি।

যাদবপুরে মশাল জ্বালিয়ে স্লোগান ওঠে বিচারের। এই রাত দখল কর্মসূচিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

You might also like!