Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Child died:খেলতে-খেলতে মর্মান্তিক দুর্ঘটনা, সিঁড়ির রেলিং থেকে পড়ে শিশুমৃত্যু কলকাতায়

Child died
Child died

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খেলতে-খেলতে মর্মান্তিক দুর্ঘটনা। সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হল শিশুর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের একটি আবাসন সংলগ্ন কোয়ার্টারে।

বালিগঞ্জে সেনা আধিকারিকদের আবাসনের লাগোয়া তাঁদের পরিচারকদের আবাসন। শনিবার রাতে দুই ভাইবোন সিঁড়িতে খেলা করছিল। সিঁড়ির রেলিং বেয়ে নিচে নামার খেলায় মত্ত ছিল দুজন। বড় ভাইয়ের বয়স ৭-৮ বছর। ছোট বোন ৩-৪ বছর বয়সি। সিঁড়ির রেলিংকে স্লিপ বানিয়ে নিচে নামছিল বড় ভাই। পাশেই ছিল বোন। আচমকা নিয়ন্ত্রণ রাখতে না পেরে রেলিং থেকে পড়ে যায় পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

আবাসিকরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশু কেন একা একা বিপজ্জনকভাবে খেলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


You might also like!