Breaking News

 

kolkata

10 months ago

Anubrata Mondal and Kajal Sheikh: কেষ্ট-কাজলকে এক হয়ে চলার বার্তা

Anubrata Mondal and Kajal Sheikh
Anubrata Mondal and Kajal Sheikh

 

কলকাতা, ১৪ জুন : মতানৈক্য, ব্যক্তিস্বার্থ দূরে সরিয়ে এক হয়ে দলের জন্য কাজ করতে হবে বলে শনিবার অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। এসেছিলেন দলের ২১ জুলাইয়ের প্রস্ততি কমিটির বৈঠকে যোগ দিতে। কাজল আগেই পৌঁছে গিয়েছিলেন ২১ জুলাইয়ের বৈঠকে। দুপুর ১২.৫৫ নাগাদ অনুব্রত সেখানে আসতেই তাঁদের নিয়ে মূল বৈঠকস্থল ছেড়ে ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে পৌঁছন দলের বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম। তারপর বীরভূমের দুই নেতাকে নিয়ে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। ওই বৈঠকে বক্সী এবং ফিরহাদের পাশাপাশি ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসও। দুজনকে এক হয়ে চলার বার্তাও দেওয়া হয়েছে। পরস্পরের মধ্যে সংঘাত কমানোর বার্তাও দেওয়া হয় এদিনের বৈঠকে। তাঁদের সংঘাতের প্রভাব দলের ফলাফলে পড়লে দলের রোষানলের পড়তে হবে দুজনকেই। স্পষ্ট করে দিয়েছে দল।

You might also like!