Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

International

11 months ago

External Affairs Minister China 2025:চিন সফরে জয়শঙ্কর, বেজিংয়ে হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর

Jaishankar China visit
Jaishankar China visit

 

বেজিং, ১৪ জুলাই : চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার বেজিংয়ে চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এক্স বার্তায় জয়শঙ্কর জানিয়েছেন, চিনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জানিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে।

গত পাঁচ বছরে এই প্রথম বার চিন সফরে গেলেন জয়শঙ্কর। অর্থাৎ, ২০২০ সালে লাদাখে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এটিই প্রথম চিন সফর ভারতের বিদেশমন্ত্রীর। ১৫ জুলাই চিনের তিয়ানজিনে আন্তর্জাতিক জোট ‘শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের সম্মেলন রয়েছে। মূলত ওই সম্মেলনের জন্যই জয়শঙ্করের চিন সফর।

চিনের ভাইস ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাতের সময় এস জয়শঙ্কর বলেছেন, "আপনি যেমনটা উল্লেখ করেছেন, গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। আমি নিশ্চিত যে, এই সফরে আমার আলোচনা সেই ইতিবাচক ধারা বজায় রাখবে। আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫-তম বার্ষিকী উদযাপন করেছি। কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করা ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।"

You might also like!