Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Shri Krishna: শ্রী কৃষ্ণের প্রিয় মাস কোনটি? ভাগ্যের দোষ কাটাতে এই সময়ে পালন করুন মাত্র ৩টি নিয়ম

Shri Krishna
Shri Krishna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেকটি নাম হল, মার্গশীর্ষ। এই মাসটি আঘন নামেও পরিচিত। হিন্দুধর্মে, মার্গশীর্ষ  বা আঘন মাস বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয়। পুরাণ মতে, এই মাস থেকেই শুরু হয়েছিল সত্যযুগ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২০ নভেম্বর থেকে অগ্রহায়ণ মাস শুরু হয়েছে। অগ্রহায়ণ মাস হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস।হিন্দুদের মতে, ঋষি কাশ্যপ এই মাসে কাশ্মীর প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মীয় বিশ্বাস এই মাসে শ্রী কৃষ্ণের আরাধনা খুব ভালো। এছাড়াও, কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলি পালন করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। 

মার্গশীর্ষ একটি পবিত্র সময়কাল। এই সময়কালে কোনও মানুষের নিন্দা করা একেবারেই উচিত নয়।  অন্য কোনও মানুষের নিন্দা শোনাও খুব খারাপ বলে বিবেচিত হয়। যদি কোনও কারণে অন্যের সমালোচনা শুনতে হয়, তাহলে মনে মনে ‘ওম দামোদরায় নমঃ’ মন্ত্র উচ্চারণ করুন।

অগ্রহায়ণ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। দান হিসাবে রৌপ্য ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে, এই সময়ে রুপো দান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এছাড়া যৌন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই সময়ে খাবার দান করাও অতি শুভ। খাদ্যদ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয়। সেই সঙ্গে মনের ইচ্ছাও পূরণ হয়।

শাস্ত্র অনুসারে, অগ্নিকাণ্ডের সময় একজন ব্যক্তির দিনে মাত্র একবার খাওয়া উচিত। এর সঙ্গে ব্রাহ্মণদের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো উচিত এবং যথাসম্ভব দান করা উচিত। এমনটি বিশ্বাস করা হয় যে, কেউ এই কাজ করলে জীবনের সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হতে পারেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…