Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৮ জানুয়ারি, ২০২৩, কেমন যাবে আজ আপনার সারাদিন জেনে নিন সব তথ্য

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ অভিনেতাদের খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে।  


বৃষ রাশিঃ ভাল যুক্তির জন্য তর্কে জিততে পারেন। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ।  সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবার কাজে আসতে পেরে আনন্দ লাভ। আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ ও শান্তিলাভ।  


মিথুন রাশিঃ  হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা থাকবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে বাসনা পূরণ হতে পারে।  


কর্কট রাশিঃ পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে– সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন।  


সিংহ রাশিঃ আপনার জীবনে কোনও শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবা করে শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি।  


কন্যা রাশিঃ নিজের কৌশলে কর্মস্থানে উন্নতি। শরীর নিয়ে শরীর নিয়ে অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে। শত্রুর সঙ্গে আপস করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের ব্যাপারে মাথাগরম হওয়ার যোগ। সৎ সঙ্গে থাকার জন্য চেষ্টা করতে পারেন। 


তুলা রাশিঃ  কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি।  ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধায় মানসিক যন্ত্রণা।  


বৃশ্চিক রাশিঃ  সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারা দিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। 


ধনু রাশিঃ  আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। 


মকর রাশিঃ প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না জড়ানোই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন।  কাজের চাপ বাড়তে পারে। উত্তম কাজের জন্য পুরস্কার পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যেক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়তে পারেন।  


মীন রাশিঃ শিক্ষার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে। সামাজিক কাজের জন্য চাপ নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর সুবাদে আয় বাড়তে পারে। সন্তানের কৃতিত্বে আনন্দ লাভ। ব্যবসা নিয়ে বিবাদ ঘটতে পারে। প্রিয়জনের ব্যবহারে আঘাত পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে।                                                                                                                                                                      

You might also like!