Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজ ২৫শে নভেম্বর২০২২, কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ ভাল কাজের পরিবর্তে অপমান জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি হতে পারে। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। 


বৃষ রাশিঃ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। 


মিথুন রাশিঃ সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার ব্যবসার ক্ষতি করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 


কর্কট রাশিঃ বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় সাহস থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। অধিক খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। 


সিংহ রাশিঃ ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব-অনটন থাকবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।   


কন্যা রাশিঃ নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। অপরের জন্য কাজ করে আনন্দ লাভ। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। 


তুলা রাশিঃ  ঋণ আদায়ে বেগ পেতে হবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিরোধ বাধলে মাথা ঠান্ডা রাখতে হবে। বাইরে অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বিশেষ কারণে মনে ভীষণ ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সফল হবেন। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে। 


ধনু রশিঃ ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সারা দিন হিসেবি ভাবে চললেও অধিক খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ  বাড়তে পারে। পিতা-মাতার সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 


মকর রাশিঃ চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখ হবে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে। বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। কোনও বিষয়ে সংশয় নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ ভাল নয়।  


মীন রাশিঃ ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সফল হবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের ব্যাপারে আলোচনা। ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। 


You might also like!