Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Weekly Tarot Horoscope: এই সপ্তাহে সৌভাগ্য লাভ ৫ রাশির! কাদের কাদের?

Weekly Tarot Horoscope (File Picture)
Weekly Tarot Horoscope (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৯ জানুয়ারি ২০২৪ থেকে শুরু এই সপ্তাহে থাকছে গজকেশরী ও বুধাদিত্য রাজযোগ। ট্যারো কার্ডের গণনা বলছে যে একসঙ্গে জোড়া রাজযোগের ফলে এই সপ্তাহে সৌভাগ্যে দারুণ চমক লাগতে চলেছে পাঁচ রাশির জাতকদের।

মিথুন রাশি

ট্যারো কার্ডের গণনা অনুসারে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে বেশ সুখের দিন থাকবে মিথুন রাশির জাতকদের জন্য। নানা দিক থেকে চলতি সপ্তাহে লাভবান হবেন আপনি। নতুন কোনও কাজের ঝুঁকি নিতে পারে। এই সপ্তাহে আপনার সাফল্য লাভের সম্ভাবনা অনেকটাই বেশি। পরিবার ও জীবনসঙ্গীর কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাবেন মিথুন রাশির জাতকরা।

সিংহ রাশি

ট্যারো কার্ডের গণনা বলছে যে চলতি সপ্তাহে ব্যবসায় বড় লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতকরা। নতুন কোনও কাজ এই সপ্তাহে আপনি শুরু করতে পারেন। বড় আর্থিক লাভ হওয়ার যোগ আছে আপনার সামনে। প্রয়োজনে ঝুঁকি নিতে পারেন। তবে নিজের লক্ষ্য অর্জন করার জন্য আরও একটু সিরিয়াস হতে হবে সিংহ রাশির জাতকদের।

কন্যা রাশি

ট্যারো কার্ডের ভবিষ্যত্‍ গণনায় দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি বেশ লাভজনক হবে। আর্থিক ভাবেও নানা দিক থেকে লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। তবে স্বাস্থ্য নিয়ে আপনাকে আরও একটু সতর্ক হতে হবে। শরীর খারাপ হওয়ায় কাজের ক্ষতি হতে পারে। কোনও কিছু করার পরিকল্পনা থাকলে তা করে ফেলুন।

মীন রাশি

ট্যারো গণনা অনুসারে ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহে জীবনে প্রচুর উন্নতি করতে চলেছেন মীন রাশির জাতকরা। এই সপ্তাহে আপনার প্রতিভার বিকাশ ঘটবে। সৃজনশীল কাজে সাফল্য ও খ্যাতি লাভ করবেন। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনি। বেশ রিল্যাক্স করে সপ্তাহটা কাটাতে পারবেন মীন রাশির জাতকরা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…