Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Hindu Mantra: বৃহস্পতি মন্ত্র জপে দূর হবে শিক্ষা-আর্থিক জীবনের নানান সমস্যা!

Hindu Mantra (File Picture)
Hindu Mantra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিকে দেবতাগুরুর ও শুভ গ্রহের আখ্যা দেওয়া হয়েছে। এই গ্রহ শক্তিশালী থাকলে ব্যক্তির শিক্ষা, আর্থিক, দাম্পত্য জীবন সুখে কাটে। কিন্তু দুর্বল বৃহস্পতি ব্যক্তির জীবনে নানান সমস্যা সৃষ্টি করে থাকে। শাস্ত্র মতে বৃহস্পতির সুপ্রভাব লাভের জন্য কিছু মন্ত্র জপ করা উচিত।

বৃহস্পতির বৈদিক মন্ত্র

ওম বৃহস্পতে অতি যদর্যো অর্হাদ্ দ্যুমদ্বিভাতি ক্রতুমজ্জনেষু

যদ্দীদয়চ্ছবস ঋতপ্রজাত তদস্মাসু দ্রবিণং ধেহি চিত্রম্।।

বৃহস্পতি শান্তি মন্ত্র

১. দেবানাম চ ঋষিণাম চ গুরুং কাঞ্চন সন্নিভম।

বুদ্ধিভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্।।

২. ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।।

৩. ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ।।

৪. ওম হৃীং নমঃ।

৫. ওম হ্রাং আং ক্ষংয়োং সঃ।।

বৃহস্পতি মন্ত্র

১. ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ।

২. ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।

ধ্যান মন্ত্র

রত্নাষ্টাপদ বস্ত্র রশিমমলং দক্ষাত্কিরনতং করাদাসীনং,

বিপণৌকরং নিদধতং রত্নদিরাশৈ পরম্।

পীতালেপন পুষ্প বস্ত্র মখিলালংকারং সম্ভূষিতম্,

বিদ্যাসাগর পারগং সুরগুরুং বন্দে সুবর্ণপ্রথম্য়।।

বৃহস্পতি আরাধনা

বৃহস্পতি গ্রহের দুষ্প্রভাব কম করার জন্য বৃহস্পতিবার ভোরবেলা উঠে স্নান করে হলুদ পোশাক পরিধান করু। তার পর বৃহস্পতি দেবের ছবি বা কলা গাছের পুজো করুন। ধূপকাঠি, প্রদীপ প্রজ্জ্বলিত করুন ও ছোলা এবং গুড়ের ভোগ নিবেদন করুন। তার পর হলুদ বা রুদ্রাক্ষের মালা দিয়ে বৃহস্পতি মন্ত্র জপ করুন।

কখন কোন বৃহস্পতি মন্ত্র জপ করবেন?

বৃহস্পতির আশীর্বাদ প্রার্থনা করে বৃহস্পতিবার সকালে ওম বৃং বৃহস্পতয়ে নমঃ মন্ত্র জপ করুন।

বৃহস্পতির অশুভ প্রভাবের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিলে ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ মন্ত্র জপ করুন। সকাল ও সন্ধ্যাবেলা এই মন্ত্র জপ করবেন।

বৃহস্পতির প্রভাবে ব্যবহারে সমস্যা হলে ব্যক্তিকে ওম দেব পূজিতায় নমঃ মন্ত্র জপ করতে পারেন।

সন্তান লাভের সমস্যা হলে বা সন্তান কোনও সমস্যায় জড়ালে এই মন্ত্র জপ করুন-- ওম অঙ্গিরসায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্নো জীবঃ প্রচোদয়াৎ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…