Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid Update in India : ফের বাড়ল দৈনিক সংক্ৰমণ, মৃত্যুও বেড়েছে গত দিনের তুলনায়

Covid Update in India
Covid Update in India

 



নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ কমতে কমতে ফের একটু বাড়ল, মৃত্যুও বেড়েছে আগের দিনের তুলনায়। মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১০ জন। বিগত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যুর পর ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৪০৩-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪৬ হাজার ২১৬-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার অপরিবর্তিতই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১০ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪৬ হাজার ২১৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ২৭ হাজার ০৫৪ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৬.৯৫-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৭২,৯৮০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৬৪০ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার কমে ১.৩৩ শতাংশে পৌঁছেছে।



You might also like!