Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

WPL 2026: মহিলা আইপিএল, অবিশ্বাস্য জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

MI-W vs RCB-W WPL 2026
MI-W vs RCB-W WPL 2026

 

মুম্বই, ১০ জানুয়ারি : শেষ চার বলে ১৮ রানের পেল কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে দলকে জেতালেন দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক। এমন রুদ্ধশ্বাস সমাপ্তির দেখা মিলেছে ভারতের মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেট হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নভি মুম্বাlইয়ে শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৮ রান, হাতে উইকেট ৩টি। এই অবস্থায় দলকে জেতালেন ডি ক্লার্ক। বীরোচিত ব্যাটিংয়ের আগে বল হাতেও দলের সফলতম বোলার ডি ক্লার্কই। চার ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার। পরে ৭ চার ও ২ ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন তিনি। বোলিং ও ব্যাটিং, দুটিই তার টি-টোয়েন্টি কেরিয়ার সেরা পারফরম্যান্স।

You might also like!