Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Remembering Mihir Sen: বুধবার বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু মিহির সেনের মৃত্যুদিন

Indian swimmer Mihir Sen
Indian swimmer Mihir Sen

 

কলকাতা, ১১ জুন : বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরনবিদ যিনি প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব রেকর্ড বইতে ১৯৬৯ সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। বুধবার তার ২৮ তম মৃত্যুদিন।

দুর্ভাগ্য বাঙালির। শেষ জীবনটা এই বাঙালি কিংবদন্তিকে বিছানায় পড়ে শেষ জীবনটা কাটাতে হয়েছে। সেবাযত্ন করার কেউ ছিল না। মিহিরের স্ত্রী ও আপনজনেরা তাঁকে ফেলে রেখেছিলেন আর্থিক ও মানসিক চাপ সামাল দিতে না পেরে। অবশেষে ৬৬ বছর বয়সে (১১ জুন ১৯৯৭), হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি সাঁতারু, এই সামুদ্রিক আলবাট্রস মিহির সেন। এমন কী শ্মশানে তাঁর শেষযাত্রায় কোনও ভারতীয় সাঁতারু কিংবা সরকারপক্ষের কেউই উপস্থিত ছিলেন না। এমন কী শেষ জীবনে মিহির সেনের পদ্মশ্রী ও পদ্মভূষণ মেডেল সব চুরি হয়ে গিয়েছিল। এই ভাবেই শেষ হয়ে যায় কিংবদন্তি সাঁতারু মিহির সেনের জীবন।

You might also like!