Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Euro 2028: স্বাগতিক দলকেও খেলতে হবে বাছাই পর্ব

UEFA Euro 2028
UEFA Euro 2028

 

বিলবাও, ২২ মে : স্বাগতিক হলেই অংশগ্রহণ নিশ্চিত- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগামী আসরে এই নিয়ম থাকছে না। স্বাগতিক চার দল ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসকে খেলতে হবে বাছাইপর্ব। মূল প্রতিযোগিতার কেবল দুটি জায়গা ফাঁকা রাখা হবে তাদের জন্য, এবং দলগুলো বাছাই পার হতে ব্যর্থ হলে নিয়ম মেনে তাদের মধ্যে দুটি সুযোগ পাবে।

বিলবাওয়ে বুধবার ইউরোপা লিগের ফাইনালের আগে সভায় বসে উয়েফার নির্বাহী পরিষদ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাগতিক চার দল বাছাইপর্বে চারটি ভিন্ন গ্রুপে থাকবে। বাছাইয়ে ১২ গ্রুপের সেরা দলগুলো এবং রানার্সআপ হওয়াদের মধ্যে সেরা আটটি দল (মোট ২০ দল) সরাসরি মূল আসরে জায়গা করে নেবে। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মোট ৯টি ভেন্যুতে।


You might also like!