Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Lionel Messi: ৩৮তম জন্মদিনে শৈশবের ক্লাবে মেসির নামে স্ট্যান্ড

Argentine footballer Lionel Andrés Messi
Argentine footballer Lionel Andrés Messi

 

বুয়েনোস আইরেস, ২৬জুন : শৈশবের অনেকটা সময় যে ক্লাবে কাটিয়েছেন মেসি, সেই নিওয়েল’স ওল্ড বয়েজ তাদের মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামকরণ করেছে আর্জেন্টাইন মহাতারকার নামে। ফুটবল জাদুকরের ৩৮তম জন্মদিনে তাকে এই সম্মাননা দিয়েছে ক্লাবটি। ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মেসি মঙ্গলবার ৩৮ বছর পূর্ণ করেন। রসারিওর ক্লাব নিওয়েল’সে ৬ বছর বয়সে যোগ দিয়ে ছিলেন মেসি। ১৩ বছর বয়সে বার্সিলোনায় পাড়ি দেওয়ার আগে পর্যন্ত ক্লাবটির যুব দলে খেলেন মেসি।আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো মারাদোনার নামেও এই স্টেডিয়ামে একটি স্ট্যান্ড আছে। নিওয়েল’সের হয়ে ১৯৯৩-৯৪ মরসুমে মারাদোনা খেলেছিলেন।ক্লাবটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছে, “মার্সেলো বিয়েলসা স্টেডিয়াম আজ নতুন একটি পাতা যোগ করেছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দুই নাম প্রথমবারের মতো একই ছাদের নিচে, আমাদের।”

You might also like!