Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

RCB vs PBKS, IPL 2025 Final: মঙ্গলবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস

RCB vs PBKS, IPL 2025 Final
RCB vs PBKS, IPL 2025 Final

 

কলকাতা, ৩ জুন :মঙ্গলবার আইপিএলের মেগা ফাইনাল। ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। লিগ পর্ব এবং প্লে-অফে দু-দলই দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে উঠে এসেছে। এ বার ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুটি দল। যেই ফাইনাল জিতুক এবার আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন। আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ সাল থেকেই খেলছে দু-দল। পঞ্জাব এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে খেলবে। অন্য দিকে, আরসিবি খেলবে চতুর্থ বার। আর আইপিএলের মঞ্চে দুটি দলই মুখোমুখি হয়েছে মোট ৩৬ বার। এর মধ্যে এই মরসুমেই ৩ বার মুখোমুখি হয়েছে। লিগ পর্বে দু-বার, প্রথম কোয়ালিফায়ার। এ বার দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।

এক নজরে দু'দলের পরিসংখ্যান :

**৩৬ বার দু-দল মুখোমুখি হয়েছে। ১৮ বার করে জিতেছে আরসিবি ও পঞ্জাব কিংস।

**পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির সর্বাধিক স্কোর ৭ উইকেটে ২৪১। আর পঞ্জাব কিংসের সর্বাধিক স্কোর ২ উইকেটে ২৩২।

**মুখোমুখি সাক্ষাতে আরসিবির সর্বনিম্ন স্কোর ১০৯ (অলআউট)। পঞ্জাব কিংসের সর্বনিম্ন স্কোর ৮৮ (অলআউট)।

** রানের নিরিখে পঞ্জাবের বিরুদ্ধে আরসিবির সবচেয়ে বড় জয় ১৩৮ রানে। পঞ্জাবের সবচেয়ে বড় জয়ের ব্যবধান ১১১ রান।

**গত ছয় সাক্ষাতে পাঁচ বারই জিতেছে আরসিবি।

You might also like!