Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Barcelona: শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থানে থাকল বার্সেলোনাই

Real Madrid missed the opportunity to rise to the top, Barcelona remained at the top
Real Madrid missed the opportunity to rise to the top, Barcelona remained at the top

 

বার্সিলোনা, ১৫ ডিসেম্বর : শনিবার রাতে এস্তাদিও দে ভায়েকাসে স্বাগতিক রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে গোল খায় রিয়াল। দে ফ্রুতোসের ক্রসে উনাই লোপেজ হেড করে গোল করেন। ৩৬ মিনিটে আবার গোল খায় রিয়াল। মুমিন ব্যবধান দ্বিগুণ করেন। পালাজনের দারুণ কর্নারে আড়াআড়ি হেডে গোল করেন ঘানার এই ডিফেন্ডার।২ গোলে পিছিয়ে পড়ার ৩ মিনিট পর ব্যবধান কমায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ফেদে ভালভার্দে। এটি তার এই মৌসুমে চতুর্থ গোল।এরপর রিয়াল ৪৫ মিনিটে সমতায় ফেরে। গোল করেন জুড বেলিংহ্যাম। রদ্রিগোর ক্রস থেকে হেড করে গোল করেন তিনি।দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রিয়ালের রদ্রিগো গোল করেন। বল ভায়োকানোড় এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে বল জড়ায়। রিয়াল এগিয়ে যায় ৩-২ গোলে।রিয়ালের এগিয়ে থাকার সেই গোল ৬৪ মিনিটে লুজনের ফ্রি-কিক থেকে শোধ দেয় পালাজান।এরপর দুই দল আক্রমণে গিয়ে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি।এই ড্রয়ের ফলে শীর্ষস্থান দখলের সুযোগ হারালো রিয়াল। ১৭ ম্যাচে থেকে ১১ জয় ৪ ড্র এবং ২ হারে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর অ্যাতলেটিকো মাদ্রিদ ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে থাকল তিন নম্বরে।

You might also like!