Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

UEFA Nations League semifinal: জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

Cristiano Ronaldo, UEFA Nations League semifinal
Cristiano Ronaldo, UEFA Nations League semifinal

 

মিউনিখ, ৫ জুন : মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে সেমি-ফাইনালে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভিরৎজ জার্মানদের এগিয়ে নেওয়ার পর ৫ মিনিটের মধ্যে দুই গোল করে পর্তুগাল। গোল দুটি করেন রোনাল্ডো ও কনসেইকাও। বদলি নেমে ম্যাচ-সেরার পুরস্কারও জিতলেন ২২ বছর বয়সী উইঙ্গার কনসেইকাও! প্রায় ২৫ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল। এর আগে সবশেষ জিতেছিল ২০০০ সালের ২০ জুন, ইউরোর গ্রুপ পর্বে ৩-০ গোলে। ৪ দিন আগে এই মাঠেই ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাওয়া ৪ জন আছেন এই পর্তুগাল দলে। একই মাঠে আগামী রবিবার জাতীয় দলের জার্সিতে শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যে জয়ী দল।


You might also like!