Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

UEFA Europa League: লিও ও ইউনাইটেডের হাই ভোল্টেজ ম্যাচ অমীমাংসিত

UEFA Europa League
UEFA Europa League

 

ম্যানচেস্টার, ১১ এপ্রিল : লিও'র মাঠ গ্রুপমা স্টেডিয়ামে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব লিও এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ এই ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে। ফলে সেমিফাইনালের যাওয়ার জন্য দ্বিতীয় লেগের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হাফে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক লিও। ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় লিও। আর্জেন্টাইন তারকা আলমাদা লিও'র হয়ে গোল করেন। তবে প্রথম হাফের শেষ মিনিটে গোল করে সমতা ফেরে ইউনাইটেড। গোল করেন ইয়োরো।

দ্বিতীয় হাফের একে বারের শেষ দিকে অর্থাৎ ৮৮ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড গোল পেয়ে যায়। ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে গোল করেন জোশুয়া জিরকজি। তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের যোগ করার সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ওনানার ভুলে গোল পেয়ে যায় লিও। লিও'কে সমতায় ফেরান চেরকি। পরের সপ্তাহে ইউনাইটেডের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে যে দল জয় পাবে তারাই ইউরোপা লিগের সেমিতে চলে যাবে। দ্বিতীয় লেগ হবে ১৭ এপ্রিল।

You might also like!