Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, রোমাঞ্চকর জয় ম্যানচেস্টার সিটির, ব্যবধান কমালো আর্সেনালের সঙ্গে

Manchester City 3-2 Leeds, Premier League
Manchester City 3-2 Leeds, Premier League

 

ম্যানচেস্টার, ৩০ নভেম্বর: ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে জিতেছে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে। সিটির হয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন। তাদের আরেক গোলদাতা ইয়োশকো ভার্দিওল। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-০ গোলে হারের পর, দারুণ জয়ের আনন্দে ভাসল ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলেও এক ধাপ এগিয়ে গেল তারা। ১৩ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে সিটি। তিন নম্বরে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ২৩,অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা। আছে চেলসির সমান ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

You might also like!