Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

English Premier League : ইংলিশ প্রিমিয়ার লিগ: নটিংহ্যামের কাছে বিপর্যস্ত লিভারপুল

English Premier League (symbolic picture)
English Premier League (symbolic picture)

 

অ্যানফিল্ড, ২৩ নভেম্বর  : অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম। মুরিলো সফরকারীদের এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান নিকোলো সাভোনা। তৃতীয় গোলটি করেন মর্গ্যান গিবস-হোয়াইট। আর এই পরাজয়ের ফলে সেরা দশের বাইরে চলে গেল আর্না স্লটের দল।

নটিংহ্যামের বিপক্ষে লিগের গত আসরে দুই লেগেই হোঁচট খেয়েছিল লিভারপুল। ঘরের মাঠে ১-০ গোলে হারের পর, ফিরতি অ্যাওয়ে ম্যাচে করেছিল ১-১ ড্র করে। এবার এই হারে হতাশা বাড়ল আরও। ১২ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে ১১ নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে, মিকেল আর্তেতার দল একটি ম্যাচ কমও খেলেছে। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে নটিংহ্যাম। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ১৬ নম্বরে।


You might also like!