Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Cricket Update:হেডিংলি টেস্ট: জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট

England need 350 runs
England need 350 runs

 

কলকাতা, ২৪ জুন :রাহুল-পন্থের সেঞ্চুরির পর প্রথম ইনিংসের মতো ভারতের আবার ব্যাটিং ধস। শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকল হেডিংলি টেস্ট। জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট। দিনের শেষে ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ২১ রান।

লিডসে চতুর্থ দিন রাহুল(১৩৭) ও পন্থের (১১৮) সেঞ্চুরি এবং দুইশর কাছাকাছি জুটিতে একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩৩৩। কিন্তু ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩৬৪ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৩০ থেকে ভারত শেষ ৭ উইকেট হারিয়েছিল ৪১ রানে।

রাভিন্দ্রা জাদেজা (৪০ বলে ২৫*) একপ্রান্ত ধরে রাখলেও আসা-যাওয়ার মিছিলে যোগ দেন অন্যরা। শেষ তিন ব্যাটসম্যানই ফিরেছেন শূন্য রানে।

প্রথম ইনিংসে ৪টির পর এবার ৩টি উইকেট নেন পেসার জশ টং।

পরিসংখ্যান বলছে,এর আগে ৫৯ ম্যাচে প্রতিপক্ষকে সাড়ে তিনশর বেশি রানের লক্ষ্য দিয়ে ভারত হেরেছে মাত্র একবারই। আর সেটি ইংল্যান্ডের বিপক্ষেই ২০২২ সালে এজবাস্টনে। সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।

You might also like!