Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

3 months ago

ECB Announcement: ২০০৫ অ্যাশেজ জয়ী কোচ ট্রয় কুলিকে ফেরাল ইংল্যান্ড

Cooley was with the England squad that won the Ashes in 2005
Cooley was with the England squad that won the Ashes in 2005

 

লন্ডন, ২৩ জানুয়ারি : ইংল্যান্ডের পেস বোলারদের উন্নতির জন্য ২০ বছর আগের পুরনো এক কোচের শরণাপন্ন হল। ২০০৫ সালের অ্যাশেজ জয়ী কোচ ট্রয় কুলিকে কোচিং স্টাফে নিয়ে এল তারা। কুলিকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০ বছরের বেশি সময় পর আবার ইংল্যান্ডের দায়িত্বে ফিরলেন এই অস্ট্রেলিয়ান। ইংল্যান্ডের দায়িত্বে তিন বছর থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরে যান কুলি। এরপর ১৫ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স প্রোগ্রামে কাজ করেন তিনি। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দেন ফাস্ট-বোলিং কোচ হিসেবে। পেস বোলারদের উন্নতিতে নতুন দায়িত্বে কেবল জাতীয় দল নয়, ইংল্যান্ড লায়ন্স (‘এ’ দল) ও যুব দলেও কাজ করবেন কুলি।

You might also like!