Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Angel di Maria: শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরলেন ডি মারিয়া

Argentina footballer Angel di Maria
Argentina footballer Angel di Maria

 

বার্সিলোনা, ৩০ মে : শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে দুই বছরের চুক্তি শেষে আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিলেন ৩৭ বছর বয়সী মারিয়া।ইউরোপে দীর্ঘ ১৮ বছরের অধ্যায় শেষে আবার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দিলেন তিনি। সেই ক্লাবের যুব দলে যোগ দেওয়ার পর সিনিয়র দলেও দুই মরসুম খেলে ২০০৭ সালে রোজারিও ছেড়ে বেনফিকায় যোগ দিয়েছিলেন মারিয়া। রিয়াল মাদ্রিদে কাটান পাঁচ মরসুম। ক্লাবটির হয়ে বেশকিছু শিরোপা জিতেছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে খেলার পর এবার আবার জন্মস্থানে ফিরলেন তিনি। তবে বেনফিকার হয়ে আগামী মাসে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলবেন মারিয়া। এরপর রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন এই তারকা। পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার রোজারিওতে ফেরার ঘোষণা করেন মারিয়া।

You might also like!