Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Copa del Rey: দেপোর্তিভা মিনেরাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

Copa del Rey (Symbolic picture)
Copa del Rey (Symbolic picture)

 

মাদ্রিদ, ৭ জানুয়ারি  : সোমবার রাতে কোপা দেল রে–র শেষ ৩২-এর ম্যাচে একপেশে লড়াইয়ে দেপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম দলটির পক্ষে জোড়া গোল করেছেন আর্দা গিল। একবার করে গোলের তালিকায় নাম লিখিয়েছেন লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। স্পেনের চতুর্থ স্তরের দলের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। টানা আক্রমণের মুখে পড়া দেপোর্তিভা মিনেরা কোনও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। শক্তি ও সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে রাজকীয় জয় তুলে নেয় ইউরোপের এই চ্যাম্পিয়ন ক্লাব।

You might also like!