Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup: চেলসিকে ধরাশায়ী করলো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো

Flamengo Boss Lauds Brazilian Clubs At Club World Cup
Flamengo Boss Lauds Brazilian Clubs At Club World Cup

 

ফিলাডেলফিয়া, ২১ জুন : ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজি আগের দিন হেরেছিল বোতাফোগোর কাছে। শুক্রবার ইংলিশ জায়ান্ট চেলসিকে ধরাশায়ী করলো আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। শুক্রবার রাতে চেলসিকে ৩-১ গোলে হারালো ফ্লামেঙ্গো। ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়াল্যাস ইয়ান একটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান ক্লাবের পক্ষে। চেলসির হয়ে একমাত্র গোলটি করেছেন পেদ্রো নেতো।

ফিলাডেলফিয়ার মাঠে ব্রাজিলিয়ান ক্লাব শুধু গোল ব্যবধানেই জেতেনি, ম্যাচে ছিল তাদের আধিপত্যও। ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় ফ্লামেঙ্গো। যার ৯টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে চেলসির নেওয়া ১১ শটের মাত্র ৪টি ছিল লক্ষ্য বরাবর। টানা দুই জয়ে ফ্লামেঙ্গো এখন 'ডি' গ্রুপের শীর্ষে। নক আউট পর্বও নিশ্চিত হলো তাদের। উল্লেখ্য, আসরের ৩২ দলের মধ্যে ব্রাজিলের ক্লাব ৪টি। কোনও দল এখনও হারের স্বাদ পায়নি। দিনের অন্য ম্যাচে 'সি' গ্রুপে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে টানা দুই জয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

You might also like!