Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

Girona 2-1 FC Barcelona: জিরোনার মাঠেও হারল বার্সিলোনা, হলো না শীর্ষস্থানে ওঠা

Girona 2-1 FC Barcelona
Girona 2-1 FC Barcelona

 

বার্সিলোনা, ১৭ ফেব্রুয়ারি : আতলেতিকোর পর জিরোনার মাঠেও সোমবার হারল বার্সিলোনা। আর এই হারে লিগ টেবিলে শীর্ষে উঠা হল না হান্সি ফ্লিকের দলের। প্রতিপক্ষের মাঠে সোমবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। পাও কুবার্সির গোলে পিছিয়ে পড়ার পরপরই সমতা টানেন তমাস লেমা। এরপর শেষদিকে ব্যবধান গড়ে দেন ফ্রান বেলত্রান। বিগত বুধবার কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সিলোনা। চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এদিন বার্সিলোনা ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নিয়েছে,কেবল চারটিই লক্ষ্যে ছিল। ভাগ্যও এদিন তাদের সহায় ছিল না। তাদের তিনটি প্রচেষ্টা পোস্টে লাগে, এর মধ্যে একটি আবার স্পট কিক। তিন রাউন্ডে জয়হীন জিরোনার ১৩ শটের ৯টিই লক্ষ্যে ছিল। দারুণ এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে তারা।

You might also like!