Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

World Test Championship final: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল,পরিসংখ্যানে অষ্ট্রেলিয়া এগিয়ে

ICC World Test Championship
ICC World Test Championship

 

কলকাতা, ১১ জুন : বুধবার টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল। মুখোমুখি অষ্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা। এই হাই ভোল্টেজ ম্যাচটি হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। অতীতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে মোট ১০১টি ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৫৪টি টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর ২৬টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের অতীতের লড়াইয়ে ২১টি টেস্ট ড্র হয়। সুতরাং দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরপর দুবার খেলতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। গত দুই বছর ধরে যারা ফাইনালে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের সকলের জন্য একটি ভালো সুযোগ, যা আমাদের সকলের জন্য সম্মানের। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পেরে আমরা সত্যিই আনন্দিত, যা আমাদের জন্য আইসিসির শিরোপা জয়ের একটি ভালো সুযোগ। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।


You might also like!