Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

WI vs AUS, 1st Test: বারবাডোজ টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৮২ রানে

Travis Head leads Australia's survival against West Indies on Day 2
Travis Head leads Australia's survival against West Indies on Day 2

 

বারবাডোজ, ২৭ জুন : লো-স্কোরিং ম্যাচটি দুই দিনেই জমে উঠেছে। আপাতত এগিয়ে রাখা যায় ক্যারিবিয়ানদেরই। বারবাডোজ টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৮২ রানে। হাতে আছে উইকেট ৬টি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৮০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৯০ রান। অস্ট্রেলিয়া ৩৩ ওভার খেলে বৃহস্পতিবার দিন শেষ করে ৪ উইকেটে ৯২ রান নিয়ে। বলা যেতে পারে, ওয়েস্ট ইন্ডিজের ছোট্ট লিডের পর আবার বিপাকে অস্ট্রেলিয়ান ব্যাটিং। কেনসিংটন ওভালে ৪ উইকেটে ৫৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সেরা জুটি টেস্ট নেতৃত্বে অভিষিক্ত রোস্টন চেইস ও সাড়ে তিন বছর পর টেস্টে ফেরা হোপ। এরা যোগ করেন ৬৭ রান। দুই ব্যাটসম্যানই ফেরেন ফিফটির কাছে গিয়ে। ৪৪ রান করেন চেইস। হোপ করেন ৪৮ রান। ৯ নম্বরে নেমে ২০ বলে অপরাজিত ২৩ করে ওয়েস্ট ইন্ডিজকে লিড এনে দেন আলজারি জোসেফ। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৪ উইকেটে ৯২ রান করেছে। ক্যামেরন গ্রিন (৪৭ বলে ১৫) ও জশ ইংলিস (৩৩ বলে ১২) লড়াইয়ের চেষ্টা করেও টিকে থাকতে পারেননি। ম্যাচের একমাত্র ফিফটি করা ট্রাভিস হেড টিকে আছেন। তার সঙ্গে ব্যাট করেছেন বাউ ওয়েবস্টার(১৯)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিলস, শামার, আলজারি ও গ্রেভস একটি করে উইকেট নেন।

You might also like!