Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Argentina World Cup 2026 squad: ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত

Argentina World Cup 2026 squad
Argentina World Cup 2026 squad

 

বুয়েনোস আইরেস, ৯ জানুয়ারি  : ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে। চূড়ান্ত দল ঘোষণায় সময় থাকলেও বৃহস্পতিবার প্রাথমিক তালিকার বড় অংশ প্রায় নিশ্চিত হয়ে গেছে। আর্জেন্টাইন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ইতোমধ্যেই তৈরি করেছেন কোচ লিওনেল স্কালোনি। এর মধ্যে ২০ জন খেলোয়াড়ের জায়গা কার্যত নিশ্চিত। বাকি ছয়টি স্থানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতা চলবে।

বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’–তে। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অভিযান শুরু হবে ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই স্থানেতে জর্ডানের মুখোমুখি হবে স্কালোনির দল।

গোলরক্ষক ও রক্ষণভাগ: গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে স্কোয়াডে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে নিয়মিতদের মধ্যে প্রায় নিশ্চিত নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ড: মিডফিল্ডে স্কালোনির আস্থার নামগুলো হলো রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জিওভানি লো সেলসো। সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে এবং তরুণ প্রতিভা নিকোলাস পাজ।

আক্রমণভাগ: আক্রমণভাগে সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। তিনি খেলতে আগ্রহী থাকলে বিশ্বকাপে থাকবেন বলেই ধারণা। তার সঙ্গে প্রায় নিশ্চিত তালিকায় রয়েছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস ও থিয়াগো আলমাদা।

You might also like!