Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

3 months ago

Saudi Pro League: বছরের প্রথম জয় পেল আল নাসর

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ১৮ জানুয়ারি : ২০২৬ সালে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আল নাসর। সৌদি প্রো লিগে শনিবার আল শাবাবকে ৩-২ গোলে হারাল আল নাসর। এই ম্যাচে গোল পাননি রোনাল্ডো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আল নাসর এগিয়ে যায় ইয়াসলামের গোলে। ছয় মিনিট পর আবারও গোল করেন কিংসলে কোম্যান। স্কোর লাইন দাঁড়ায় ২-০। তখনও মনে হচ্ছিল বড় জয় পাবে আল নাসর। কিন্তু আল শাবাব হাল ছাড়েনি। ম্যাচে চাপ বাড়ায় তারা। চাপে পড়ে ৩১ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে ২-১এ পিছিয়ে পড়ে তারা। আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান নিজেদের জালে বল পাঠান।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় আল শাবাব। কার্লোস জুনিয়র বক্সে ঢুকে গোল করে ম্যাচে সমতা ফেরান।দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এবার বড় ধাক্কা খায় আল শাবাব। ভিনসেন্ট সিয়েরো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয় তারা। সুয়োগটা পেয়ে ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন আল নাসরের আবদুলরাহমান ঘারিব। এই ৩-২ এ জয় নিয়েই ২০২৬ সালের প্রথম জয় তুলে নেয় রোনাল্ডোর দল। এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৩৮।

You might also like!