Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

WTC Final 2025: এইডেন মার্করামের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকা ইতিহাস থেকে ৬৯ রান দূরে

Aiden Markram
Aiden Markram

 

কলকাতা, ১৪ জুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। এইডেন মার্করামের সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা ইতিহাস থেকে আর ৬৯ রান দূরে। এইডেন মার্করামের সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তূতীয় দিনের শেষে এইডেন মার্করাম(১০২) এবং টেম্বা বাভুমার(৬৫) মধ্যে শতরানের জুটির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ৫৬ ওভার শেষে ২১৩ রান করেছে ২ উইকেট হারিয়ে। মার্করাম শতক করেছেন, আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা আঘাতের সাথে লড়াই করে অর্ধশতক করেছেন। দিনের শুরুতে, টেইলএন্ডার মিচেল স্টার্কের ৫৮ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে ২৮২ রানের একটি চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছিল, যার লক্ষ্য ছিল টানা দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করা। কিন্তু আপাতত দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিনে ড্রাইভার সিটে। অষ্ট্রেলিয়ার হয়ে একমাত্র সফল বোলার মিচেল স্টার্ক। তিনি ৫৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

You might also like!