Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Premier League 2024–25: টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর চেলসি হোঁচট খেলো ফুলহ্যামের বিপক্ষে

Premier League 2024–25 (Symbolic picture)
Premier League 2024–25 (Symbolic picture)

 

লন্ডন, ২৭ ডিসেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বৃহস্পতিবার রাতে যোগ করা সময়ের গোলে ফুলহ্যামের কাছে ২-১ এ হেরেছে চেলসি।টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা চেলসি হোঁচট খেলো ফুলহ্যামের বিপক্ষে। শুরুতে এগিয়ে থেকেও হারল তাঁরা শেষ মুহূর্তের গোলে। শেষবার হেরেছিল ৩১ অক্টোবর কারাবো কাপে নিউক্যাসলের বিরুদ্ধে।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল চেলসি। ১৬ মিনিটে গোল করেন কোল পালমার। ১-০ গোলে তাঁরা এগিয়ে ছিল ৮১ মিনিট পর্যন্ত। ৮২ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান হ্যানি উইলসন। যোগ করা ৬ মিনিটের ৫ মিনিটে লুকিসের পাস বক্সে পেয়ে গোল করেন তিনি।হারলেও টেবিলের দুইয়ে আছে চেলসি। ১৮ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে তাঁদের ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৯। এদিকে চেলসিকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে আটে উঠে আছে ফুলহ্যাম।

You might also like!