Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Celebrity Shocking Incident: লাইভে আত্মহত্যার চেষ্টা! এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম ‘বিগ বস’ খ্যাত অনুরাগ ডোভাল

YouTuber Anurag Doval attempted suicide
YouTuber Anurag Doval attempted suicide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সমাজমাধ্যমে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল ‘বিগ বস’ খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল-এর বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে প্রায় ১৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় তাঁর গাড়ি প্রায় দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে আইসিইউ-তে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছে যান আর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দীপক কাঠুরিয়া। সেখান থেকেই লাইভে এসে তিনি অনুরাগের সঙ্গে কথা বলেন। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর অনুরাগের হাত ধরে দীপক বলেন, “আপনার দ্বিতীয় জীবন পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে হাসুন।” তাঁর অনুরোধে অনুরাগের মুখে মৃদু হাসিও দেখা যায়। এদিকে খবর পেয়ে Bigg Boss 17-এ অংশ নেওয়া আরও কয়েকজন প্রতিযোগীও হাসপাতালে ছুটে যান এবং নিজেদের সমাজমাধ্যমে লাইভ হয়ে অনুরাগের দ্রুত সুস্থতা কামনা করেন। ইউটিউবারের সহকারী রোহিত পাণ্ডে উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন,  “আপনারা না থাকলে অনুরাগ প্রাণ ফিরে পেতেন না। আপনাদের জন্যই আমরা ওকে ফিরে পেলাম।”  তিনি আরও জানান, রবিবার অনুরাগকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বর্তমানে আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছে।


লাইভ ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার আগে অনুরাগ নিজের মাকে উদ্দেশ করে বলেন, “মা, যদি পরের জন্মে তোমার কাছে আসি, তখন শুধু ভালবাসা দিও।” এরপরই গাড়ির গতি বাড়িয়ে তিনি বলেন, “চলো, শেষ ড্রাইভে যাই।” কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে এবং সেখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় অনুরাগের চোখে জল ছিল। সমাজমাধ্যমে ‘রাইডার’ নামে পরিচিত এই ইউটিউবার দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, ছোটবেলা থেকেই নাকি বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি তিনি ঋতিকা নামে এক তরুণীকে বিয়ে করেছেন, যিনি ভিন্ন জাতের হওয়ায় এই সম্পর্ক নিয়েও পরিবারে সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি করেন অনুরাগ।

তবে এই ঘটনার অন্য দিকও সামনে এনেছেন তাঁর ভাই কামাল ডোভালের। তাঁর দাবি, অনুরাগের এই ধরনের কাজ আসলে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। তিনি বলেন, অনুরাগের বিয়েতে তাঁদের মা-বাবাও উপস্থিত ছিলেন এবং ইউটিউবার নিজেও সব সময় নির্দোষ নন। এমনকি স্ত্রী ঋতিকার সঙ্গে তাঁর আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কামাল। তাঁর বক্তব্য, পুরো সত্যিটা না জেনে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।  

You might also like!