Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

From Tollywood to Parliament: টলিউড থেকে সরাসরি রাজ্যসভা! কোয়েলকে প্রার্থী করে চমক তৃণমূলের

Actress Koel Mallick
Actress Koel Mallick

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসনে ভোটের প্রস্তুতি চলছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল— শাসকদল তৃণমূল-কংগ্ৰেস কাদের প্রার্থী করতে চলেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চমক দেয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে। দীর্ঘ ২২ বছরের অভিনয়জীবনে বিতর্ক এড়িয়ে চলা এই জনপ্রিয় নায়িকা কখনও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই তাঁর নাম প্রার্থী তালিকায় দেখে অনেকেই বিস্মিত।

জনপ্রিয়তার নিরিখে কোয়েল বরাবরই দর্শকদের প্রিয়। তবে নির্বাচনী লড়াইয়ে না নেমে সরাসরি উচ্চকক্ষে মনোনয়ন পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ হতাশা প্রকাশ করেছেন, কেউ আবার শুভেচ্ছা জানিয়েছেন নতুন ভূমিকায়। সমালোচকদের একাংশের মতে, তাঁর এই সিদ্ধান্তে ইমেজে প্রভাব পড়তে পারে। অন্যদিকে অনুরাগীদের বড় অংশ মনে করছেন, দায়িত্বশীল সাংসদ হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করবেন।


এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-র রঞ্জিত মল্লিকের বাড়ি সফর ঘিরে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও তখন বিষয়টি স্পষ্ট হয়নি। উল্লেখযোগ্য, ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার সময় কোয়েলের স্বামী নিসপাল সিং রানে প্রস্তাবক ছিলেন— যা নিয়েও চর্চা হয়েছিল। সংসার, মাতৃত্ব ও কেরিয়ার— সুন্দরভাবে ব্য়ালেন্স করেছেন কোয়েল। তবে সামনে এবার নতুন দায়িত্ব। রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি কতটা সক্রিয় ভূমিকা নেবেন, তা সময়ই বলবে। তবে টলিউড থেকে সংসদে তাঁর এই যাত্রা যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। 

You might also like!