Entertainment

1 hour ago

Jojo Hospitalised: অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি জোজো মুখোপাধ্যায়, দীর্ঘদিনের যন্ত্রণার অবশেষে সমাধান

Jojo Mukherjee
Jojo Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একের পর এক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখার্জী-র। সম্প্রতি ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিলেন গায়িকা। কিন্তু তার মধ্যেই অসুস্থ হয়ে নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হল। সোমবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন জোজো। জানা গিয়েছে, বহু বছর আগে একটি শুটিং চলাকালীন পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই পুরনো আঘাত থেকেই ধীরে ধীরে হিপ জয়েন্টে জটিলতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে তীব্র যন্ত্রণা সহ্য করেও কাজ চালিয়ে গিয়েছেন গায়িকা। এমনকি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র শুটিংও করেছেন শারীরিক অসুস্থতা নিয়েই। 

সঙ্গীতশিল্পী জোজো জানান, “হিপ জয়েন্টে র‌্যাপচার হয়। যার ফলে অনেক দিন ধরেই যন্ত্রণায় ভুগছিলাম। তা নিয়েই শুটিং করেছি সারেগামাপা-র। এমনকি, শো করতে গিয়ে চোটের উপরে চোট লেগেছিল। ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে চালিয়েছি। লাঠি নিয়ে শুটিংও করেছিলাম। তাই শেষমেষ অস্ত্রোপচার করাতেই হল। যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। হাসপাতালেই রয়েছি আপাতত।” 


বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে গায়িকাকে। আরও কয়েক দিন হাসপাতালে থাকার পর সম্ভবত শুক্রবার ছাড়া পেতে পারেন তিনি। জোজোর সংযোজন, “তবে এখন চিন্তার কোনও কারণ নেই। আর আর এক দিকে নিশ্চিন্ত যে এই সময় কাজের চাপও কম থাকে। বাইরে শো-এর চাপ থাকে না। অনুষ্ঠান কম হয়। তাই বিশ্রাম নিতে পারব।”  তবে এই মুহূর্তে বড় কোনও চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন জোজো।

You might also like!