Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Rachel White: দুবাইয়ে যুদ্ধের আতঙ্ক, মিসাইল হামলার আশঙ্কায় অল্পের জন্য রক্ষা অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট-র

Actress Rachel White
Actress Rachel White

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এক সময় টলিউড-বলিউডে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও এখন সম্পূর্ণ ভিন্ন জীবনে অভ্যস্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট। অভিনয় জগত থেকে সরে এসে বর্তমানে দুবাই-তে হেয়ার স্টাইলিংয়ের পেশায় ব্যস্ত তিনি। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জেরে আতঙ্কের মধ্যেই দিন কাটছে তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘হরহর ব্যোমকেশ’ খ্যাত এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে র‍্যাচেল জানান, কাজ থেকে বাড়ি ফিরে তিনি দিদির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই বেজে ওঠে জরুরি সাইরেন। ফোনের ওপার থেকেও তাঁর দিদি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন সেই আতঙ্কজনক শব্দ এবং বিস্ফোরণের আওয়াজ। পরে তিনি জানতে পারেন, যে রাস্তা দিয়ে তিনি মাত্র ১০ মিনিট আগে বাড়ি ফিরেছেন, সেই জায়গাতেই একটি মিসাইল মাঝপথে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। ঘটনার কথা ভাবলেই এখনও শিউরে উঠছেন তিনি।

র‍্যাচেলের কথায়, বিদেশে একা থেকে এমন পরিস্থিতির মোকাবিলা করা সহজ নয়। গত কয়েক দিন ধরে তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও শারীরিকভাবে ভীষণ অসুস্থ বোধ করছেন। মাইগ্রেনের তীব্র যন্ত্রণার মধ্যেও প্রতিদিনের কাজ চালিয়ে যেতে হচ্ছে। চারপাশে মানুষ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করলেও অজানা আশঙ্কা যেন সব সময় তাড়া করে বেড়াচ্ছে। তবে উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর আশা, এই অশান্ত পরিস্থিতি দ্রুত কেটে গিয়ে আবার স্বাভাবিক জীবন ফিরবে। দূর দেশে থেকে এই ধরনের অভিজ্ঞতা মানসিকভাবে আরও কঠিন বলে উল্লেখ করেছেন তিনি।


উল্লেখ্য, সম্প্রতি দুবাই সফরে গিয়ে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা বিপাকে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পরে তিনি কলকাতায় ফিরে আসেন। একইভাবে আকাশপথে সমস্যার কারণে ইউরোপে আটকে পড়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তিনিও শনিবার শহরে ফিরেছেন। এক সময় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করলেও এখন হেয়ার স্টাইলিস্ট হিসেবেই নিজের নতুন পরিচয় তৈরি করেছেন ব়্য়াচেল হোয়াইট। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ের জীবন আপাতত তাঁর কাছে বেশ অনিশ্চয়তার মধ্যেই কাটছে।  


You might also like!