Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Kangana Slams Bollywood: ‘সরকে চুনর তেরি’ গান ঘিরে বিতর্ক, কড়া সমালোচনায় কঙ্গনা রনৌত

Kangana Ranaut slammed Nora Fatehi and Sunjay Dutt’s song
Kangana Ranaut slammed Nora Fatehi and Sunjay Dutt’s song

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের নতুন ছবি KD-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে নোরা ফতেহি এবং সঞ্জয় দত্ত-এর নাচ ও উপস্থাপনাকে কেন্দ্র করে উঠেছে অশালীনতার অভিযোগ। দর্শকদের একাংশের দাবি, গানের কথা ও নৃত্যভঙ্গিতে রয়েছে অতিরিক্ত যৌন ইঙ্গিত, যা রুচির সীমা অতিক্রম করেছে।

এই বিতর্কের মাঝেই সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাঁর বক্তব্য, “সস্তা প্রচারের জন্য শালীনতার সব সীমা পার করে ফেলেছে বলিউড। সারা দেশ ওদের ধিক্কার দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না ওদের কোনও লজ্জা আছে। অবশ্য এই ধরনের গান তো ছোটবেলা থেকে শুনে আসছি। এ তো বড় কোনও বিষয়ই নয়। মাঝে মধ্যে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে ঠিকই। আমার মনে হয়, এখন আরও বড় কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত।” 


তিনি আরও বলেন, বর্তমান সময়ে পরিবারের সঙ্গে বসে সিনেমা বা টিভি দেখা কঠিন হয়ে উঠেছে, কারণ অনেক কনটেন্টই অশালীনতায় ভরা। তাই ইন্ডাস্ট্রির ওপর কড়া বিধিনিষেধ আনার পক্ষেই মত দিয়েছেন তিনি। এদিকে, বিতর্ক বাড়তে থাকায় গানটি ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গানটির ভাষা ও উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছেন বহু দর্শক।

গানের গীতিকার রকিব আলমও এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর দাবি, এই গানের মূল ভাবনা তাঁর নয়। কন্নড় সংস্করণের অনুবাদ হিসেবেই তিনি কাজটি করেছিলেন। এমনকি প্রথমে এই গান লিখতে রাজি হননি বলেও জানান তিনি, কারণ তাঁর ধারণা ছিল এটি সেন্সর বোর্ডের অনুমোদন পাবে না। সব মিলিয়ে, ‘সরকে চুনর তেরি’ গানকে ঘিরে বলিউডে নতুন করে শালীনতা বনাম সৃজনশীল স্বাধীনতার বিতর্ক জোরদার হয়েছে।  


You might also like!