Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Alia Bhatt Shines in London: ‘নমস্কার’ থেকে বিশ্বমঞ্চে আত্মবিশ্বাস—বাফটা মঞ্চে হিন্দিতে চমক আলিয়ার

Alia Bhatt stuns BAFTA 2026 with Hindi opening
Alia Bhatt stuns BAFTA 2026 with Hindi opening

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আন্তর্জাতিক তারকাদের ভিড়ে থেকেও আলাদা করে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র মঞ্চে উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। আর সেখানেই হিন্দিতে ‘নমস্কার’ জানিয়ে অনুষ্ঠান শুরু করে সকলকে চমকে দেন আলিয়া।

বাফটার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া প্রথমেই হিন্দিতে বলেন,  “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।”  অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” পরে অবশ্য ইংরেজিতেও সাবলীলভাবে বক্তব্য রাখেন তিনি। নিজের ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরায় অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।


ফ্যাশনেও কম যাননি আলিয়া। ইতালীয় ব্র্যান্ড গুচির রুপোলি সিকুইন্স হল্টার-নেক গাউনে তিনি ছিলেন অনবদ্য। সঙ্গে সাদা লোমশ স্টোল—সব মিলিয়ে এক রাজকীয় উপস্থিতি। এর আগেও কান চলচ্চিত্র উৎসব ও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন তিনি। এবার ‘বাফটা’র মঞ্চে হিন্দি ভাষায় উপস্থাপনা করে আলিয়া যেন আবারও প্রমাণ করলেন—গ্লোবাল মঞ্চে দাঁড়িয়েও নিজের শিকড় ভুলে যাননি তিনি। 

You might also like!