Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

5 months ago

Didi No 1-Rachana Banerjee: রচনার শো-তে এবার নতুন ধামাকা! বদলে গেল ‘সানডে স্পেশাল’-এর স্লট, দর্শকদের জন্য বিশেষ ঘোষণা

Didi No 1-Rachana Banerjee
Didi No 1-Rachana Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলার ড্রয়িংরুমের অবিচ্ছেদ্য অংশ রচনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রিয় শো ‘দিদি নম্বর ১’। সাধারণ মানুষের জীবনের সুখ-দুঃখের গল্প থেকে সেলিব্রেটিদের হাঁড়ির খবর— সবই এখানে মেলে সমান তালে। বছরের পর বছর ধরে বিকেল ৫টা মানেই টিভির সামনে দিদিদের ভিড়। কিন্তু সেই চেনা রুটিনে এবার ছেদ পড়তে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে শোয়ের সম্প্রচারের সময়।


ইতিমধ্যেই জি বাংলার অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে নতুন প্রোমোর মাধ্যমে জানানো হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো সম্প্রচারের সময়। আগামী পয়লা ফেব্রুয়ারি, রবিবার থেকে বিকেল সাড়ে চারটেতে সম্প্রচারিত হবে ‘দিদি নম্বর ১’। তবে এই প্রথম নয়, এর আগেও জনপ্রিয় রিয়ালিটি শো সম্প্রচারের সময় বদলেছে। তবে তাতে এতটুকু ক্ষুণ্ণ হয়নি রচনার শোয়ের গুরুত্ব। বরং দিনের পর দিন ‘দিদি নম্বর ১’র জনপ্রিয়তা বেড়েছে সব মহলে।মাঝে এই শোয়ে কয়েকদিনের জন্য বদলেছিল সঞ্চালকও। রচনার পরিবর্তে মীর এই শোয়ের সঞ্চলনা করেন। উল্লেখ্য, টেলিপর্দার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’ সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে প্রতিটি ঘরের দর্শকের রোজনামচা। সেই শোয়ের হাত ধরেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও হয়ে উঠেছেন প্রতিটি পরিবারের সদস্য। দায়িত্বের সঙ্গে বছরের পর বছর এই শো সঞ্চালনা করছেন তিনি। মাঝে বেশ কয়েকবার সম্প্রচারের সময় বদলানোর সঙ্গে সঙ্গে সঞ্চালকের মুখ বদলও হয়েছে। তবে রচনাই যে দর্শকের পছন্দের তা একপ্রকার প্রমাণিত বলা যায়। আর তা প্রমাণ করে দিয়েছেন তাঁর দর্শকই।

You might also like!