Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Uttarakhand Rain Alert: দেবভূমিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, আর্দ্র আবহাওয়া কাশ্মীরে

Uttarakhand Rain Alert
Uttarakhand Rain Alert

 

নয়াদিল্লি, ১২ জুলাই : দেবভূমি উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৩ জুলাই (রবিবার) দেহরাদূন, নৈনিতাল এবং বাগেশ্বরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডে বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে অনেক পাহাড়ি রাস্তা অবরুদ্ধ অবস্থায় রয়েছে, সেই রাস্তাগুলি খুলে দেওয়ার অক্লান্ত চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এদিকে, জম্মু ও কাশ্মীরে আগামী ১৩ জুলাই পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে, মাঝেমধ্যে আবার জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও স্বল্প বৃষ্টিও হতে পারে। এরপর ১৪-১৬ জুলাই অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর আগে, শুক্রবার সন্ধ্যাতেই জম্মু ও কাশ্মীরের কোথাও দমকা হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টিপাতও হয়।

You might also like!