Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

cold wave grips Uttar Pradesh: কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ, হরিদ্বারে তীব্র শীত

cold wave grips Uttar Pradesh
cold wave grips Uttar Pradesh

 

লখনউ ও হরিদ্বার, ৪ জানুয়ারি : শীতের দাপট অব্যাহত রয়েছে উত্তর প্রদেশে। রবিবার সকালে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে কানপুর, অযোধ্যা, মোরাদাবাদ-সহ উত্তর প্রদেশের প্রায় সব জেলাতেই। ছিল ঘন কুয়াশার দাপটও, ফলে দৃশ্যমানতা কমে যায়। এদিন সকালে উত্তরাখণ্ডের হরিদ্বার ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায়। হর কি পৌরি এলাকা ছিল কুয়াশার আস্তরণে ঢাকা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তর প্রদেশের অযোধ্যাতেও দিন কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করেই রাম জন্মভূমি মন্দিরে প্রার্থনা করতে বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত হন। অযোধ্যায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। তাজনগরী আগ্রাতেও এদিন সকালে ঘন কুয়াশার ঘনঘটা ছিল।

You might also like!