Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

UPSC centenary year celebration: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা ১ অক্টোবর থেকে

UPSC centenary year celebration
UPSC centenary year celebration

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : স্বাধীন সংস্থা হিসেবে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে। ১ অক্টোবর থেকে এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে। ইউপিএসসি-র চেয়ারম্যান অজয় কুমারের পৌরোহিত্যে সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, "এই উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাষ্ট্রের সেবায় কমিশনের ভূমিকা নিয়ে একটি প্রতীকী লোগো এবং ট্যাগলাইন প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়াও শতবর্ষে কমিশনের পক্ষ থেকে নানা নতুন উদ্যোগ এবং সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে অজয় কুমার জানিয়েছেন, শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান সূচির তালিকা তৈরি হয়েছে। সেইসঙ্গে কর্মচারীদেরও বিভিন্ন পরামর্শ ও উপদেশ চাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সংস্থার ঐতিহ্যের দিকে ফিরে তাকানোর এক সুযোগ। সেইসঙ্গে দেশ গঠনের কাজে শ্রেষ্ঠ মানব সম্পদকে যুক্ত করতে আরও কি জাতীয় প্রয়াস নেওয়া জরুরি, সে ব্যাপারেও চিন্তা-ভাবনারও সুযোগ রয়েছে। ইউপিএসসি-র মর্যাদাকে আগামী একশো বছরের জন্য এগিয়ে নিয়ে যেতে একটি দিশা নির্দেশ তৈরিরও এটি এক সুবর্ণ সুযোগ বলে তিনি জানিয়েছেন।

You might also like!