Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Maharashtra Tragedy: পালঘরে বহুতল ভেঙে মৃত্যু শিশু-সহ দু'জনের, আহত ৯

Building Collapse In Maharashtra's Palghar
Building Collapse In Maharashtra's Palghar

 

পালঘর, ২৭ আগস্ট : মহারাষ্ট্রের পালঘর জেলায় বহুতল ভেঙে মৃত্যু হল একটি শিশু-সহ দু'জনের। এছাড়াও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পালঘরের ভাসাইয়ের নারাঙ্গি রোডে চামুন্ডা নগর ও বিজয় নগরের মধ্যে অবস্থিত রমাবাই অ্যাপার্টমেন্টের চার তলা ভবনের পিছনের অংশ ভেঙে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত ১২.০৫ মিনিট নাগাদ রমাবাই আবাসনের পিছনের অংশ ভেঙে পড়ে। ওই আবাসনের দু'টি উইং। একটি উইংয়ের চারতলায় এক বছরের এক শিশুর জন্মদিনের পার্টি হচ্ছিল। সেই সময়েই আচমকা আবাসনের ওই উইং ভেঙে পড়ে। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা রাতেই উদ্ধারকাজ শুরু করেন। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ১৫-২০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালেও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে দমকল ও এনডিআরএফ-এর দল।

You might also like!