Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

1 week ago

Rijiju warning protesters : নিউ ইয়র্কে প্রতিবাদের নামে তেরঙ্গার অপমান! ‘চরম মূল্য চোকাতে হবে’, কড়া বার্তা দিল্লির

Union Minister Kiren Rijiju warning New York  protesters
Union Minister Kiren Rijiju warning New York protesters

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আমেরিকার নিউ ইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভকে ঘিরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সংঘ প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের আগে প্রতিবাদের সময় ভারতীয় জাতীয় পতাকা পায়ে মাড়ানো হয় বলে অভিযোগ। একইসঙ্গে খলিস্তানপন্থী স্লোগানও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। রবিবার রাতে ওই ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। জাতীয় পতাকার অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়ে তিনি জানান, “দেশের জাতীয় পতাকার অপমানের চরম মূল্য দিতে হবে।” 

স্থানীয় সময় শনিবার দুপুর ২টো নাগাদ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সভা করেন সংঘপ্রধান মোহন ভগবত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৬ হাজার মানুষ। তবে সেই অনুষ্ঠানের আগে ব্যাপক বিক্ষোভ দেখায় একদল মানুষ। ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি জাতীয় পতাকার চরম অবমাননা করা হয়। রবিবার রাতে সেই ঘটনার ভিডিও শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। যেখানে দেখা যায়, সভাস্থলের বাইরে একদল বিক্ষভকারী জাতীয় পতাকা পায়ে বেঁধে তেরঙ্গার অপমান করছে। পতাকা ছিঁড়ে টুকরো করার পাশাপাশি খলিস্তানপন্থী স্লোগান দেওয়া হয়। এই ঘটনার পালটা কড়া সুরে বার্তা দেন রিজিজু। তিনি লেখেন, ‘আমি বারবার বলে এসেছি, আপনারা আরএসএস, বিজেপি বা সরকারের সমালোচনা করুন। কিন্তু কোনওভাবেই আমাদের দেশের পতাকা বা দেশকে অপমান করবেন না। অন্যথায়, এর চড়া মূল্য দিতে হবে আপনাদের।’  জানা যাচ্ছে, নিউ ইয়র্কের এই বিক্ষোভে যারা যোগ দিয়েছিলেন তাঁদের সঙ্গে যোগ রয়েছে খলিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের। সন্ত্রাসী এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতে। শনিবার মোহন ভাগবতের অনুষ্ঠান বানচাল করতেই জড়ো হয়েছিল খলিস্তানপন্থীরা। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে জড়ো হয়ে ভারতের পতাকার অপমানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও গালিগালাজ করে এই উগ্রপন্থীরা। 

উল্লেখ্য, শনিবার নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-কে ভারতের ডিএনএ-র অংশ হিসেবে বর্ণনা করেছেন ভাগবত। তিনি বললেন, “চিন্তা করার ক্ষমতা মানবজাতির জন্য এক আশীর্বাদ। সঠিক চিন্তা মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে। ভুল চিন্তা তাদেরকে পশুর নিকটবর্তী করে।” ভাগবতের ভাষণের আগে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারাও ঐক্য, বৈচিত্র্য, সহানুভূতি এবং পারস্পরিক সমর্থনের বার্তা দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাব্বি জ্যাকব ব্লুমেনথাল, রিভারসাইড চার্চের সিনিয়র মিনিস্টার রেভারেন্ড অ্যাড্রিয়েন থর্ন এবং ওয়াশিংটন ডিসির মসজিদ মুহাম্মদের সভাপতি ও ইমাম তালিব এম. শরীফ। 

You might also like!