Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

1 week ago

Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা এখনও মেলেনি? আবেদনকারীদের উদ্দেশে জরুরি বার্তা শংকর ঘোষের

Shankar Ghosh on Annapurna Yojana
Shankar Ghosh on Annapurna Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অন্নপূর্ণা যোজনার টাকা এখনও যাঁদের অ্যাকাউন্টে পৌঁছয়নি, তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। হিলকার্ট রোডে তাঁর বিধায়ক দপ্তরে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য বঞ্চিত প্রাপকদের আবেদন জানিয়েছেন তিনি। রবিবার কলকাতার উদ্দেশে রওনা হওয়ার সময় সোশাল মিডিয়ায় লাইভ করে এ বিষয়ে বার্তা দেন শংকর ঘোষ। সেখানে তিনি জানান, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া ব্যক্তিরা যেন সোমবার দুপুরের মধ্যে বিধায়ক দপ্তরে গিয়ে তাঁদের সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দেন। তথ্য সংগ্রহের পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। 

শিলিগুড়ি শহরে মাত্র ৩৫হাজার মহিলা অন্নপূর্ণা পেয়েছে। যারা পাননি তারা কখনও পুরনিগম কখনও মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ শহরে ফিরে অন্নপূর্ণা প্রাপকদের বাড়িতে গিয়ে স্টিকার সাঁটিয়ে দেন। কিন্তু ওইসময়ই তিনি বহু মহিলার কাছে অভিযোগ পান যে তারা এখনও টাকা পায়নি। এরপর তিনি হিলকার্ট রোডে তাদের বিধায়ক কার্যালয়ে তাঁদের নাম জমা নেওয়ার সিদ্ধান্ত নেন। 

এদিন তিনি লাইভ করে বলেন, “যিনি বা যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা দ্রুত বিধায়ক কার্যালয়ে যান। সেখানে গিয়ে সোমবার দুপুর দেড়টার মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করার পাশাপাশি সমস্ত তথ্য জমা দিন। আমি সেটা নারী শিশু কল্যাণমন্ত্রীর কাছে জমা করে দেব। আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। ৩৫ হাজার মহিলা পেয়েছেন। বাকিরাও পেয়ে যাবেন। কিছু সমস্যার কারণে হয়তো আসেনি। আপনারা জমা দিলেই বাকিটা আমি দেখে নেব।” এছাড়া তিনি অনুরোধ করেন যারা পেয়েছেন তাদের বাড়িতে ওয়ার্ড থেকে লোকজন গেলে স্টিকার সাঁটাতে সহযোগিতা করার জন্য। তবে না পাওয়ায় মন খারাপ না করারও আবেদন জানান মন্ত্রী। দেরি হলেও সকলেই টাকা পাবেন বলে তাঁর আশ্বাস।

You might also like!