Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Bihar SIR: জীবিত ভোটারদের মৃত দেখানোর অভিযোগ, সুপ্রিম কোর্ট বলল, তালিকা দিন

Supreme Court
Supreme Court

 

নয়াদিল্লি, ১২ আগস্ট: “যাঁদের আপত্তি তাঁরা কোথায়? তাঁদের তালিকা দিন”! জীবিত ভোটারদের মৃত বলে দেখানোর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এ কথা বলল সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে তারা জানিয়েছে, নোটিস না-দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে, তা জানানো হবে বলেও হলফনামায় উল্লেখ করেছে তারা।

আইনজীবী সিব্বল আদালতে জানান, “অনেক সময় কমিশন যে সব তথ্য চাইছে, আমার কাছে সেই সব তথ্য নেই। তখন কী ভাবে আবেদন গ্রহণ হবে?” কমিশনের আইনজীবী জানান, এটি একটি খসড়া তালিকা। তিনি বলেন, “আমরা নোটিস দিয়েছে। কারও কোনও আপত্তি থাকলে জানাবেন। কিছু ত্রুটি সেখানে থাকতে পারে। আপত্তি জানিয়ে আবেদন করলে কমিশন ঠিক করে দেবে। কোনও ব্যক্তি জীবিত বা মৃত হলে তা নিয়ে আপত্তি জানাতে হবে। কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করবে।”

You might also like!