Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

building collapses in Delhi: দিল্লির সীলমপুরে ভেঙে পড়ল বহুতল, অনেকের আটকে থাকার আশঙ্কা

Four-storey building collapses in Delhi
Four-storey building collapses in Delhi

 

নয়াদিল্লি, ১২ জুলাই : উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ভেঙে পড়ল একটি বহুতল। ধ্বংসস্তূপ থেকে ইতিমধ্যেই ৩-৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম থানা এলাকার জনতা মজদুর কলোনিতে একটি বাড়ি ভেঙে পড়ে। ৩-৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ৭টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে।

স্থানীয়রা বলেছেন, "শনিবার সকাল ৬:৪৫ মিনিট নাগাদ হঠাৎ করেই আলো নিভে গেল। যখন আমি তাকালাম, তখন দেখলাম একটি বাড়ি ভেঙে পড়েছে। পুলিশ অফিসাররা এসে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে। অন্য দিক থেকে প্রবেশের কোনও উপায় নেই, এটি একটি সরু গলি।"

উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা বলেন, "সকাল সাড়ে ৭টা নাগাদ আমরা ওয়েলকাম এলাকার ৫ নম্বর গলিতে তিনতলা বাড়ি ভেঙে পড়ার খবর পাই। এখানে বসবাসকারী একটি পরিবারের ৭ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারের অভিযান চলছে। পুলিশ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা ঘটনাস্থলে কাজ করছেন। ৩-৪ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে স্থানীয়রা অনেক সাহায্য করেছেন।" সন্দীপ লাম্বা আরও বলেন, এই বাড়িটি মাতলুফ নামে এক ব্যক্তির। এর সামনের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বসবাসকারী একটি পরিবারের ৭ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারের অভিযান চলছে।

You might also like!