Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Himachal Pradesh rain: স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হিমাচলে, ১৭ জুলাই পর্যন্ত জারি হলুদ সতর্কতা

Yellow alert  in Himachal for heavy rain
Yellow alert in Himachal for heavy rain

 

শিমলা, ১২ জুলাই : অত্যধিক বৃষ্টিতে এবার বেহাল অবস্থা হিমাচল প্রদেশে। বর্ষায় ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে হিমাচলে। আগামী ২৪ ঘণ্টা হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আগামী ১৭ জুলাই পর্যন্ত হিমাচলের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। ভারী বৃষ্টিপাত শিমলা ও মান্ডি-সহ হিমাচল প্রদেশজুড়ে দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। ভূমিধস এবং বৃষ্টিজনিত কারণে একটি জাতীয় সড়ক-সহ ২২৩টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও বহু বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ৮১৫টি পানীয় জল প্রকল্প এখনও অকার্যকর এবং যুদ্ধকালীন তৎপরতায় পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে।

You might also like!