Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Nepal Gen-Z protest: নেপালের পরিস্থিতির দিকে নজর ভারতের, শান্তিপূর্ণ সংলাপে জোর নতুন দিল্লির

Nepal Protests
Nepal Protests

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর: নেপালের সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রয়েছে ভারতের। অস্থির পরিস্থিতির নিরসনে শান্তিপূর্ণ সংলাপে জোর দিয়েছে নতুন দিল্লি। হিংসায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ভারত।

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা গতকাল থেকে নেপালের পরস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেকের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিজনদের প্রতি আমাদের সমবেদনা। এছাড়াও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে সংযম প্রদর্শন করবেন ও শান্তিপূর্ণ উপায়ে এবং আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করবেন। আমরা আরও লক্ষ্য করেছি, নেপাল কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং নেপালের আরও কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ ও নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।"

You might also like!