Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Yogi Adityanath:কর্মসংস্থানে নতুন ঢেউ, যোগী দিয়েছেন সফল যুবাদের নিয়োগপত্র

Yogi Adityanath
Yogi Adityanath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১,৫১০ জন যুবক-যুবতীকে চাকরির সুযোগ দিয়ে উত্তরপ্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন (UPSSSC) বিভিন্ন বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। রবিবার লোকভবনে এক অনুষ্ঠানে এই ভাগ্যবান প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ ছাড়াও, বিভিন্ন জেলার প্রার্থীদের স্থানীয় বিধায়ক এবং সাংসদরা সরাসরি নিয়োগপত্র দিয়েছেন।

এদিন ফের মুখ্যমন্ত্রী যোগী নিশ্চিত করেছে, উত্তরপ্রদেশ সরকার “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস” মন্ত্র নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে। দেশের বৃহত্তম যুব জনগোষ্ঠীকে কর্মসংস্থান এবং ব্যক্তিগত উদ্যোগ উপার্জনের সুযোগ করে দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার। রোজগার মেলার মাধ্যমে এখন পর্যন্ত ৪.১৩ লক্ষ যুবক চাকরি পেয়েছেন।

এর আগে উত্তরপ্রদেশে হোমগার্ড স্বেচ্ছাসেবকদের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে যোগী সরকার। গত বছরেই তিনি ৪৪ হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে তিনি বৈঠক করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য বোর্ড গঠনের নির্দেশ দেন।বর্তমানে রাজ্যে ৭১,১৫৫ জন হোমগার্ড কর্মরত রয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, আগামী দশ বছরে প্রায় ৩৮ হাজার স্বেচ্ছাসেবী অবসর নেবেন। রাজ্যে প্রায় ৫১ শতাংশ হোমগার্ড কর্মীর বয়স পঞ্চাশ বছরের বেশি।কর্মীদের জন্য এক্স-গ্রেসিয়া এবং পেনশনের মতো ব্যবস্থাগুলি অনলাইনে উপলব্ধ। হোমগার্ড মিত্র মোবাইল অ্যাপের মাধ্যমে কাজকর্ম এখন আরও সহজ হয়েছে।

You might also like!